ওয়েবডেস্ক : আজ মহালয়া। মেষ থেকে মীন রাশির মানুষের কেমন কাটবে দিন-
মেষ : কোনও কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি এবং কর্মক্ষেত্রে নতুন কোনও ঝামেলা তৈরি পারে। আর্থিক টান পড়বে তবে প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি।
বৃষ : কর্মক্ষেত্র সম্পর্কে উদ্বেগ থাকলেও সামান্য আয় বাড়বে। কোনও সুযোগ অযাচিতভাবে আসতে পারে। অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হবে। সব কিছুর মধ্যেই দৈহিক এবং মানসিক চাপ থাকবে। বুদ্ধি দোষে কোনও ক্ষতি। শুভ সংবাদলাভ।
মিথুন : কর্ম ও আর্থিক ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। তবে সমস্ত কাজেই উৎকণ্ঠা বিব্রত করে রাখবে। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। পারিবারিক ও পারস্পরিক ঝুটঝামেলা এড়িয়ে চলুন – নইলে মানসিক অশান্তিতে ভুগবেন। মতবিরোধ হতে পারে। সামান্য আর্থিক উন্নতি।
কর্কট : দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিবোধ। থাকবে মানসিক উদ্বেগ ও অশান্তি। দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে থাকবে হতাশাপূর্ণ। বাড়িতে পরিবেশ অপ্রীতিকর হয়ে উঠবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।
সিংহ : নিঃসন্দেহে কমবেশি আয় বাড়বে, তবে মানসিক দুশ্চিন্তা কমবে না। অপ্রত্যাশিত অর্থলাভ। কোনও ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
কন্যা : কর্মক্ষেত্রে উৎসাহবর্দ্ধক কোনও যোগাযোগ আসবে। আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে। কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন। মানসিক চাপ সামান্য কমবে।
তুলা : দিনটা আনন্দদায়ক হলেও মধ্যভাগে মানসিক শান্তি ব্যাহত হবে। কেউ অকারণে দোষারোপ করবে ও ভুল বুঝবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। স্বজন বিষয়ে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে। হঠাৎ অর্থলাভ ও সাদা দ্রব্য লাভ হবে।
বৃশ্চিক : কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা দেখা দিলেও আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। শরীর ও মনের উপর একটানা চাপ থাকবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে।
ধনু : মানসিক চাপ ও চঞ্চলতা বাড়লেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে। নতুন যোগাযোগ ও আগের তুলনায় সামান্য আয় বৃদ্ধি পাবে। সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে।
মকর : মন ও কর্মক্ষেত্রের দিক থেকে অতৃপ্তি বোধ দেখা দেবে। আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ : দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক। কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে। সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থ ক্ষতির যোগ। হঠাৎ কোনও যোগাযোগ উদ্দীপনা বৃদ্ধি করতে পারে। অপ্রত্যাশিত অর্থলাভ ও বন্ধুর সান্নিধ্যে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।
মীন : অপ্রীতিভাজন ও অন্যে ভুল বুঝে দোষারোপ করতে পারে। পারিবারিক কারণে মনোমালিন্য ও কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।




