ওয়েব ডেস্ক: আজকে শুক্রবার। কীভাবে দিন কাটবে সকল জাতক জাতিকাদের, জানুন
মেষ : দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন। অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে।
বৃষ: কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা থাকবে। নতুন কোনও উৎসাহবর্দ্ধক যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই।
মিথুন: কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা।
কর্কট: মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না। কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে। কোনও ঝুট ঝামেলায় জড়ানো। কারও সমালোচনার পাত্র হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে।
সিংহ: দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে।
কন্যা: দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে।
তুলা: আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে। কোনও আঘাতমূলক কথা শুনতে হবে। গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন।
বৃশ্চিক: অপরে আপনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠতে পারে। সাময়িক কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হয়ে দেখা দেবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
ধনু: কর্মক্ষেত্র পূর্বের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বাস্থ্য চলনসই। আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে।
মকর: চিত্ত চঞ্চলতা ও অস্থিরতার মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মে আলস্য ও অনিচ্ছার ভাব দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে। কেউ মিথ্যা দোষারোপ করতে পারে।
কুম্ভ: পূর্বকৃত কর্মের জন্য সম্মানিত হবেন। কোন গুণী ব্যক্তির সহায়তা লাভ হবে। প্রত্যাশিত কিছু অর্থ আসবে। আয় বাড়বে। কর্মক্ষেত্র সম্পর্কে কোন দুর্ভাবনা দেখা দিতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও শুভ কর্মানুষ্ঠানে যেতে হবে। বন্ধুর সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে। কোনও কারণে মনের উপর চাপ বৃদ্ধি। স্বাস্থ্য চলনসই।
মীন: দিনটা আনন্দ বৃদ্ধি করলেও প্রথমদিকে কিছুটা মানসিক অস্থিরতা ও কোনও ব্যাপারে দুশ্চিন্তার সৃষ্টি হবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। দলবদ্ধভাবে কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে।




