HomeScrollপ্রাথমিক শুমারিতে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত, চূড়ান্ত ছবি স্পষ্ট হবে ফেব্রুয়ারির গণনায়

প্রাথমিক শুমারিতে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত, চূড়ান্ত ছবি স্পষ্ট হবে ফেব্রুয়ারির গণনায়

২০১১-র তুলনায় রাজ্যের জনসংখ্যা বেড়ে ১০ কোটি ৪৫ লক্ষের বেশি হতে পারে

কলকাতা: পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য ইঙ্গিত মিলল বাড়ি-শুমারির প্রথম পর্যায়ের গণনায়। ২০১১ সালের জনগণনার তুলনায় ২০২৬ সালে রাজ্যের জনসংখ্যা বেড়ে ১০ কোটি ৪৫ লক্ষের বেশি হতে পারে বলে প্রাথমিক তথ্য থেকে অনুমান করা হচ্ছে। তবে এই পরিসংখ্যান এখনও চূড়ান্ত নয়। আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় ও শেষ পর্যায়ের গণনা সম্পন্ন হলে রাজ্যের জনসংখ্যার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৯ কোটি ২৭ লক্ষ ৬ হাজার ১১৫। ২০২৬ সালের প্রাথমিক হিসাব বলছে, সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১০ কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার ৮২। উত্তর ২৪ পরগনা এখনও রাজ্যের সর্বাধিক জনবহুল জেলা। সেখানে জনসংখ্যা ১ কোটি ২ লক্ষ ৫৯ হাজারের বেশি বলে গণনাকর্মীদের প্রাথমিক তথ্য।

আরও পড়ুন: 

ছ’লক্ষ বর্গফুট বাড়ছে গঙ্গাসাগর মেলার পরিসর

জনসংখ্যা বৃদ্ধির নিরিখে বিশেষভাবে নজর কেড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ। দুই জেলাতেই ২০১১ সালের তুলনায় ১৭ লক্ষের বেশি জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার জনসংখ্যা ৮১ লক্ষ থেকে বেড়ে ৯৮ লক্ষ ছাড়িয়েছে। মুর্শিদাবাদে ৭১ লক্ষ থেকে বেড়ে তা ৮৯ লক্ষের বেশি হতে পারে। মালদহেও উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে এসেছে। ২০১১ সালে এই জেলার জনসংখ্যা ছিল প্রায় ৩৯ লক্ষ ৮৯ হাজার। প্রাথমিক গণনায় তা ৫১ লক্ষ ছাড়ানোর ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার তুলনায় অনেক কম। ২০১১ সালের ৪৪ লক্ষ ৯৬ হাজারের সামান্য বেশি থেকে তা বেড়ে ৪৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি পৌঁছতে পারে। গণনাকর্মীদের মতে, শহরে প্রায় ১২ লক্ষ বাড়ির মধ্যে তিন লক্ষের মতো বাড়ি বন্ধ বা খালি থাকায় এই পার্থক্য তৈরি হয়েছে। প্রাথমিক হিসাবে রাজ্যে মোট বাড়ির সংখ্যা ৩ কোটি ৬৮ লক্ষের বেশি। তার মধ্যে ২৪ লক্ষেরও বেশি বাড়ি তালাবন্ধ বা খালি। চূড়ান্ত গণনার পরই জনসংখ্যা বৃদ্ধির প্রকৃত হার নির্ধারিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments