Homeকলকাতামায়ের বরণে সিঁদুর রঙে রাঙা তারকারাও

মায়ের বরণে সিঁদুর রঙে রাঙা তারকারাও

ওয়েব ডেস্ক: দেবীবরণের মাধ্যমে সমাপ্ত দুর্গাপুজো। দশমীর দিনে দেবীকে বরণ করতে প্রস্তুত ঘরের সাধারণ মহিলা থেকে সেলিব্রেটিরাও। চলতি বছর চোরবাগানের ঘটনার পরে চালতাবাগানের পুজোর সিঁদুরখেলা বন্ধ রাখার কথা শোনা গিয়েছে। কিন্তু নিজেদের মতো করে সিঁদুর খেলায় মেতেছেন তারকারা।

নিজের বাড়ির পুজোতে মাকে সিঁদুর মাখিয়ে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্র্রী তথা সাংসদ কোয়েল মল্লিককে। লাল পাড় শাড়ি পড়ে নিজের হাতে মাকে বরণ করেন তিনি।

পার্কস্ট্রিটের অ্যালন পার্কের পুজোতে সিঁদুর খেলায় মেতেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অ্যালন পার্কে হাজির ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। এদিন একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে। হাজির ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও।

 

দশমীর সকালে বাগবাজার সর্বজনীনে সকলের সঙ্গে নাচে মাতলেন অভিনেত্রী পায়েল দে। সাধারণ মানুষের সঙ্গে সিঁদুর খেলাতে মেতেছেন তিনি। দশমীর দিন সকালে মেয়েকে নিয়ে আরবানাতে সিঁদুর খেললেন অভিনেত্রী ত্রমিলা।

মাকে সিঁদুর পরিয়ে বরণ করলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। লাল শাড়িতে গয়নায় সেজে মাকে বরণ করলেন তিনি।স্ত্রীকে নিয়ে দশমীর দিন সিঁদুর খেলায় মাতলেন অরিন্দম শীল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments