HomeScrollবৃষ্টি উপেক্ষা করেই দশাশ্বমেধ ঘাটে পূর্ণ্যার্থীর ঢল

বৃষ্টি উপেক্ষা করেই দশাশ্বমেধ ঘাটে পূর্ণ্যার্থীর ঢল

লঞ্চে গঙ্গা ভ্রমণ , সন্ধ্যা আরতি দেখতে লম্বা লাইন

উত্তরপ্রদেশ: বৃষ্টিকে অপেক্ষা করেই বেনারসের দশাশ্বমেধ ঘাট দর্শনৈ পূর্ণ্যার্থীরা। লঞ্চে চেপে পুণ্যস্নানের শহর ঘুরে দেখছেন পর্যটকরা। গঙ্গার থেকে লঞ্চে বসে সন্ধ্যা আরতি দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছে। উত্তরপ্রদেশের বারাণসী, যা বেনারস নামেও পরিচিত। সেখানকার ঐতিহ্যবাহী দশাশ্বমেধ ঘাটে গঙ্গা দর্শন করতে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও ভক্তরা। লঞ্চে চেপে গঙ্গার বুকে ভ্রমণ, আর নদীর দুই পাড়ের অপরূপ দৃশ্য উপভোগ—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা পর্যটকদের কাছে।

আরও পড়ুন

ক্ষোভ ও উদ্বেগ বুঝতে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে উদ্যোগী সঙ্ঘ

ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যেমন বেনারসে ঘুরতে এসেছেন, তেমনই বিদেশ থেকেও বহু পর্যটক ও ভক্তের সমাগম ঘটেছে এই পুণ্যভূমিতে। বাদ যাননি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মানুষজনও। জলপাইগুড়ি থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন বেনারসে। গঙ্গা দর্শন, ঘাটের ঐতিহ্য এবং আধ্যাত্মিক পরিবেশের টানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই দশাশ্বমেধ ঘাট। ধর্মীয় বিশ্বাস, ইতিহাস ও পর্যটনের মেলবন্ধনে বেনারসের গঙ্গার ঘাটে প্রতিদিনই দেখা মিলছে দেশ-বিদেশের মানুষের। লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণের স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছেন পর্যটকরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments