ওয়েব ডেস্ক: আজকে শনিবার। কীভাবে দিন কাটবে সকল জাতক জাতিকাদের, জানুন-
মেষ: অতীতের ফেলে আসা দিনগুলোর কথা মনে কষ্ট দিতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই। নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রের যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।
বৃষ: কর্মক্ষেত্রে যোগাযোগগুলো বিচলিত করতে পারে। নতুন কোনও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন।
মিথুন: দিনটা আনন্দবর্দ্ধক। শরীর ও মনের উপর চাপ কমবে। যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ। কোনও নতুন পরিচিতি। কথার দোষে অশান্তি সৃষ্টি।
কর্কট: আয় কমবেশি বাড়বে। বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
সিংহ: বন্ধু ও প্রিয়জনের সঙ্গে প্রফুল্লতার মধ্যে থেকেও বাহ্যিক ও লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। ভুল সংশোধন করতে হবে। অন্যের বাড়িতে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে।
কন্যা: কর্মক্ষেত্রে কোনও লক্ষণীয় যোগাযোগ ঘটবে। আয় ও আর্থিকক্ষেত্র কিছুটা অনুকূলে আসবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন।
তুলা: গতানুগতিক ও মানসিক চাপ কিছুটা কমবে। সামান্য আর্থিক উন্নতি। যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো পাওনা ও হঠাৎ অর্থলাভ হবে। কোনও দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। মনের দুর্বলতা চেপে চলুন নইলে ঝামেলায় পড়বেন। শারীরিক দুর্বলতা দেখা দেবে।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে লক্ষণীয় যোগাযোগ ঘটতে পারে। আর্থিক অবস্থা চলনসই। পুরনো পাওনা আদায় হতে পারে। হঠাৎ দ্রব্য কিংবা অর্থক্ষতি হতে পারে। শারীরিক ও মানসিক অশান্তি বর্তমান থাকবে। কোনও সুসংবাদ পাবেন।
ধনু: কর্মক্ষেত্রে নতুন ঝঞ্ঝাট। মানসিক উদ্বেগ। কারও শত্রুতাচরণে মন ক্ষতিগ্রস্ত হবে। কথাবার্তায় সংযমী না হলে অশান্তি দেখা দেবে। সামান্য আয়বৃদ্ধি। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। অনুরোধ রক্ষার্থে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে।
মকর: কোনও প্রচেষ্টা আশাহত করবে। তবে কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। উদ্বেগ কিছুটা থাকবে। মানসিক অতৃপ্তি ও শারীরিক আমেজ কিছুটা নষ্ট হবে। স্পষ্টবাদিতা ক্ষতি করবে।
কুম্ভ: ভুলের কারণে অকারণ আর্থিক মাশুল গুনতে হবে। প্রিয়জন সান্নিধ্যে দিনটা আনন্দের মধ্যে কাটবে। কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। কাজকর্মে বড় ভুল হতে পারে। কর্মক্ষেত্র সম্পর্কে নতুন কোনও সমস্যা উদ্বেগ সৃষ্টি করবে। অসংযত কথার জন্য মনোমালিন্য।
মীন: দিনটায় মনোতৃপ্তির অভাব নিয়ে শুধু লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। কারও প্রতি মন বিক্ষুব্ধ হয়ে উঠবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই কষ্ট পাবেন। পূর্বের কোনও ভুল সংশোধন করতে হবে। কোনও নতুন দ্রব্য কেনাকাটা হবে। অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন।




