ওয়েব ডেস্ক: দুর্গোৎসবের রেশ ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আয়োজিত হল বিধাননগর পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের নগরপাল রাঠোড অমিতকুমার ভারত, কমিশনারেটের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও পুলিশকর্মীরা। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সংস্থার প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।
পদমর্যাদার ঊর্ধ্বে উঠে সকলের একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবের আনন্দকে কেন্দ্র করে মিলন ও সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান।




