HomeLive Updatesআই-প্যাক- মমতা মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত

আই-প্যাক- মমতা মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত

ইডির আবেদনের ভিত্তিতে তদন্তের ভবিষ্যৎ কোন পথে এগোবে

নয়াদিল্লি: আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কলকাতায় সংস্থার দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান ঘিরে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ হল। তবে মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফলে ইডির আবেদনের ভিত্তিতে তদন্তের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়ে আপাতত অপেক্ষা করতে হবে।

গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তের সূত্রে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে উপস্থিতি এবং নথি সরিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ইডির দাবি, তদন্তে বাধা দেওয়া হয়েছিল। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে দলের গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন

পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দিল্লি যাওয়ার ডাক রাহুল গান্ধীর

এই ঘটনায় রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। কেন্দ্রীয় সংস্থাটি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জিও জানিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইডির আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। পাশাপাশি, তল্লাশি হওয়া জায়গাগুলির সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছিল। এখন শীর্ষ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments