HomeBig Breakingসন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুমন হাজরার জামিন

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুমন হাজরার জামিন

ওয়েব ডেস্ক: আগেই জামিন পেয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার জামিন পেলেন তাঁর ঘনিষ্ট সুমন হাজরা। হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত জিনিস সরবরাহ করতেন সুমন। শুক্রবার ২০ হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে প্রাক্তন ভেন্ডার সুমন হাজরার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

বলা হয়েছে, নিয়মিত শুনানিতে হাজিরা দিতে হবে। নির্দিষ্ট এলাকার বাইরে কোথাও যাওয়া যাবে না। পাসপোর্ট জমা রাখতে হবে। নির্দিষ্ট মোবাইল নম্বর সিবিআইয়ের তদন্তকারি আধিকারিকের কাছে জমা দিতে হবে। সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না।

আরও পড়ুন-

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি, প্রশাসনিক প্রস্তুতি শুরু শুভেন্দু সরকারের

প্রসঙ্গত, সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কম নম্বর পাওয়া প্রার্থীকে সুযোগ করে দিয়েছিলেন বলে দাবি করা হয়।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments