HomeBig Breakingসৌন্দর্যায়নের ছোঁয়ায় বদলাবে কলকাতা, নিটকনের সঙ্গে মউ সাক্ষর

সৌন্দর্যায়নের ছোঁয়ায় বদলাবে কলকাতা, নিটকনের সঙ্গে মউ সাক্ষর

ওয়েব ডেস্ক: কলকাতা তিলোত্তমাকে সুন্দর করে তুলতে পুর ও নগরউন্নয়ন দপ্তর পদক্ষেপ নিচ্ছে। নিটকন এর সঙ্গে মউ স্বাক্ষর করে এই কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতাকে ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার কথা বলা হয়েছে। এদিন মন্ত্রীর কথা উঠে এসেছে কলকাতা শহরের সৌন্দর্যায়েনের কথা।

তিনি বলেন, নিটকনের সঙ্গে দুটি মউ সাক্ষর হয়েছে। কলকাতার নগর সৌন্দর্যায়নের জন্য একাধিক এলাকা নতুন রূপে সাজানো হবে। এই কাজ রূপায়ণ করা হবে নিটকনের সঙ্গে আলোচনা করে। হেরিটেজ চত্বর পার্ক ও নদীর তীরবর্তী এলাকা ও বাজার এলাকার নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হবে। Sky max এর চেয়ারম্যান অর্জুন রাওয়াতের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে। এর লক্ষ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্ল্যান্ট তৈরি করা হবে।

আরও পড়ুন-

আই-প্যাক- মমতা মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত

জানা গিয়েছে, ৩ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে এই সংস্থা। পূর্বতন সরকারকে নিশানা করে তিনি বলেছেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আগের সরকার ভাবেনি। সৌন্দর্যায়ন যখন করা হচ্ছে, তারগুলো সরানোর ব্যবস্থা করা হবে। যেসকল ইলেকট্রিক তার এখনও ছিল, সেগুলো আন্ডারগ্রাউন্ড করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments