HomeBig Breakingহাওড়া পুলিশের তলবে হাজির কুনাল, কী জানালেন বিধায়ক?

হাওড়া পুলিশের তলবে হাজির কুনাল, কী জানালেন বিধায়ক?

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের কারণে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তলব করেছিল হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ৪ দিনের আল্টিমেটাম দিয়ে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে সাড়া দিয়ে হাওড়া কমিশনারেটের গোয়েন্দা বিভাগে গিয়েছিলেন কুনাল ঘোষ। দেখা করে বেরিয়ে তিনি বলেন, তদন্তে সহযোগিতা করেছেন। যেসকল প্রশ্ন তাঁকে করা হয়েছে, তার উত্তর দিয়েছেন।

তিনি আরও বলেছেন, কোনও সনাতনী আবেগে আঘাত করেননি। তিনি নিজে  নগেন্দ্র মঠ ও সনাতন ধর্ম প্রচারণী সভা, মিশনের সহসভাপতি। সনাতনী শব্দটা রাজনীতির জন্য ব্যবহার করেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কোনও ধর্মকে আঘাত করার ইচ্ছে তাঁর নেই। পাশাপাশি বাজা কদমতলা ঘাটের পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, বিভ্রান্ত হয়ে বাজা কদমতলা ঘাটের পরিবর্তে কদমতলাঘাট বলে পোস্ট করেছেন। সেটা ভুলবশত করেছেন। স্থানবিভ্রাট তিনি সংশোধন করে নেবেন বলেও জানিয়েছেন। ছবি-ভিডিও সব সঠিক হলেও জায়গার নাম ভুল হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments