Homeদেশফের উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬ পূণ্যার্থী

ফের উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬ পূণ্যার্থী

খারাপ আবহাওয়ার কারণে বিপর্যয় বলে খবর

ওয়েব ডেস্কঃ পুজো মরসুমে বিপত্তি। উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৬জনের। হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে জোশীমঠে ফিরছিল। উত্তরখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় টানা বৃষ্টি ও মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরে উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। অনুমান করা হচ্ছে দুপুর ২ টো নাগাদ জোশীমঠ এলাকার হাথি পাহাড়ের পিছনে ছায়ি গ্রামের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়তে পারে। জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠের জানান, সেনা বাহিনী ও মঠের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য শুরু করেন। একজন পাইলট সহ পাঁচজন পূণ্যার্থী ছিলেন হোলিকপ্টারে।

অক্টোবরের শুরুতে উত্তরাখণ্ডে দু’টি হেলিকপ্টারকে জরুরি অবতরণ করাতে হয়। একটি রুদ্রপ্রয়াগে জরুরি অবতরণ করেছিল খারাপ আবহাওয়ার কারণে। তবে অন্যটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তেহরিতে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। দু’টিই যাত্রিবাহী হেলিকপ্টার ছিল। তবে সম্প্রতি উত্তরাখণ্ডের আবহাওয়ার অবনতির কারণে হেলিকপ্টার যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যখন তখন ভারী বৃষ্টি, দৃশ্যমানতা কমে যাওয়ায় হেলিকপ্টার চলাচল বাধার মুখে পড়ছে।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। উল্লেখ্য, ওই এলাকায় আগেই তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও কেন বদ্রীনাথ থেকে খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি কী ভাবে ওড়ার অনুমোদন পায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments