ওয়েব ডেস্ক: আজ পঞ্চমী। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে জেনে নিন।
মেষ : কর্মক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সঙ্গে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত। নতুন কোনও দ্রব্যলাভ কিংবা কোনও কিছু কেনাকাটা। টুকটাক আঘাত বা রক্তপাত হতে পারে।
বৃষ : আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূল। মানসিক অস্থিরতা থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় আশাপ্রদ। কারও সঙ্গে অযথা কথা কাটাকাটি। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব। কোনও নতুন উদ্যমে সাফল্য আশা করতে পারেন।
মিথুন : অপ্রত্যাশিত কোনও সুযোগ লাভ। কোনও খবর উৎসাহিত। সপ্তাহটা আংশিক অনুকূলে। সামান্য অর্থাগম। নতুন কোনও খবরে উৎসাহিত। হঠাৎ কোনও কারণে মনের উপর চাপ সৃষ্টি। নতুন দ্রব্যলাভ।
কর্কট: দেহ ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগ ও সামান্য আর্থিক উন্নতির পক্ষে অনুকূল। নতুন কোনও দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থ লাভ। কারও অনুরোধ রক্ষা। অন্যের বাড়িতে আতিথ্য গ্রহণ। কোথাও বেড়াতে যাবেন।
সিংহ : শরীর ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে যোগাযোগ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কোনও বিলাস দ্রব্য কেনাকাটা হবে।
ধনু: কর্মক্ষেত্রে উন্নতির যোগ। তবে সতর্ক থাকতে হবে। কাছের লোকের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিকে সঞ্চয় বাড়াতে হবে
কন্যা: অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রচেষ্টা আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে।
তুলা: কর্মক্ষেত্র বাধা মুক্ত না হলেও আগের তুলনায় আংশিক চিন্তামুক্ত হবে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। আবার কোনও সুযোগ নষ্ট হবে। আর্থিক উন্নতির চেয়ে ব্যয় বাড়বে অধিক।
বৃশ্চিক: মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। অপ্রত্যাশিত যোগাযোগে কিছু অর্থ হাতে আসবে। তবে কল্পনাতীত ব্যয় বাড়বে। অপ্রত্যাশিত যোগাযোগে কিছু অর্থ হাতে আসবে।
মকর: কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। কিছু উটকো পয়সা হাতে আসবে। আর্থিক দুর্ভাবনা কমবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে।
কুম্ভ: সামান্য আয় বাড়বে। কাজের চাপ বৃদ্ধি। কোনও গুণের জন্য প্রশংসিত। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। কোথাও ভ্রমণ। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। দেবালয় ভ্রমণে যেতে পারেন। কোনও সুসংবাদ লাভ।
মীন: আনন্দবর্দ্ধক দিন কাটবে। আর্থিক দিকে সতর্ক থাকতে হবে। খরচ বাড়তে পারে। সঞ্চয়ে মন দিন।




