HomeBig Breakingদেশের শত্রুদের পরাজিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের শত্রুদের পরাজিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের শত্রুদের পরাজিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির জয়কে উদযাপন করে এবং মানুষকে সত্য ও ন্যায়ের চিরস্থায়ী শক্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি।

এ দিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘বিজয়া দশমীর এই শুভলগ্নে আমি প্রভু শ্রীরাম, মা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। এই পবিত্র পরিবেশে আমি দেশের সকল মানুষকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানাই।’ তিনি বলেন, দেশজুড়ে পালিত হওয়া অনুষ্ঠানমাত্র নয়, দেশের জীবনীশক্তি হল দশেরা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের উদযাপন। ভারতকে বিভক্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের কথা। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের মাঝেই তাঁর এহেন বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments