HomeTop Newsসৌরভ-রাঙ্কার হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ, দিল্লি হাই কোর্টে সিজেপি

সৌরভ-রাঙ্কার হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ, দিল্লি হাই কোর্টে সিজেপি

বিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার তাঁদের মুক্তির দাবিতে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী অভীক চিমনি। সোমবার স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট হেফাজতের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছিলেন।

যন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ এবং জাতীয় পতাকা উড়িয়ে শান্তিভঙ্গের অভিযোগে সৌরভ ও রাঙ্কাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের আরও দু’দিন তিহাড় জেলে রাখার নির্দেশ দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণ ছিল, দুই নেতা ইচ্ছাকৃত ভাবে বন্ডের শর্ত ভঙ্গ করেছেন এবং তাঁদের আচরণে আইনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই তাঁদের হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সিজেপির আইন বিষয়ক প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দুই নেতার মুক্তির দাবিতে হাই কোর্টে আবেদন করা হয়েছে। দলের বক্তব্য, তাঁদের স্বাধীনতা খর্ব করার বিষয়টি আদালতের বিবেচনা করা উচিত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments