Homeদেশবাংলার ৪২ আসনই দেব মোদিকে, ঘোষণা শুভেন্দুর

বাংলার ৪২ আসনই দেব মোদিকে, ঘোষণা শুভেন্দুর

ভাটনগর : মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে প্রশাসনিক পদে রজত জয়ন্তী বর্ষ পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। গুজরাতের মুখ্যমন্ত্রীত্বের পদ সামলানোর পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কাঁধে। মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিতে ভাটনগর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ’২৯-র লোকসভা নির্বাচনে বাংলার সব আসনে বিজেপি জয়লাভ করবে মোদির নেতৃত্বে।

দেশজুড়ে আয়োজন হয়েছে ‘সেবা জ্যোতি যাত্রা’র। ভাটনগরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়,  বিকশিত ভারতের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী।

শুভেন্দু বলেন, উই উইল ডু ইট, মোদির এই বার্তা, সারা ভারতবর্ষে প্রতিধ্বনিত হল। গরীব কল্যাণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও থেকে প্রত্যেকটা ঘটনায়, মুখের উপর জবাব দেওয়া, ঘরে ঢুকে মারার পাল্টা দেওয়ার শক্তি দেখিয়েছেন মোদিজি। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন। এরপর ৩বার প্রধনমন্ত্রীত্বের মেগা দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। প্রসঙ্গত, বুধবার সারা দেশেই দিনটি বিশেষভাবে পালন করছে বিজেপি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments