Homeরাজ্যইংরেজবাজার পুরসভাও দখল করল বিজেপি, নতুন চেয়ারম্যান অম্লান ভাদুড়ি

ইংরেজবাজার পুরসভাও দখল করল বিজেপি, নতুন চেয়ারম্যান অম্লান ভাদুড়ি

ইংরেজবাজার : ইংরেজবাজার পুরসভা দখল করল বিজেপি। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির অম্লান ভাদুড়ি। ইংরেজবাজারের বিধায়কের পাশাপাশি বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। বুধবার ভোটাভুটিতে চেয়ারম্যান পদে বিজেপিপ্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করলেন তৃণমূলের ‘নির্দল’ একাদশ! এ ছাড়াও তিনি সমর্থন পেয়েছেন এক জন নির্দল কাউন্সিলরের। এদিন বিকল্প কোনও নাম উঠে আসেনি। উপস্থিত সকলের সমর্থনে পুরপ্রধান পদে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন।

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেপ্টেম্বর মাসে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জায়গায় কে দায়িত্ব নেবেন, সেই নিয়ে জল্পনা ছিল। বুধবার বোর্ড গঠনের জন্য সভা ডাকা হয়েছিল। বোর্ড গঠনের আগেই ১১ জন তৃণমূলের কাউন্সিলর নির্দল হচ্ছেন বলে জানিয়ে জেলাশাসকের কাছে চিঠি দেন। তার পরেই বোর্ড গঠনের সভায় যান তাঁরা। তৃণমূল থেকে নির্দল হওয়া কাউন্সিলর শুভময় বসু বলেন, তাঁরা দল ত্যাগ করেননি। শুধু নির্দল হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments