HomeScrollশীর্ষ আদালতে ঝুলে পুরভোটের ভাগ্য, পরবর্তী শুনানি বুধবার

শীর্ষ আদালতে ঝুলে পুরভোটের ভাগ্য, পরবর্তী শুনানি বুধবার

ওয়েব ডেস্ক: ঝুলেই রইল কলকাতা পুরভোটের ভাগ্য। সোমবার সুপ্রিম কোর্টেও কাটল না জট। নির্বাচন হবে কবে, এই নিয়ে টালবাহানার মাঝেই সোমবার সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি ছিল। সেখানে পুরভোট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য ও কলকাতা পুরনিগম। ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি জয়মাল্য বাগচী। শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। পরবর্তী শুনানি বুধবার।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যের এক্তিয়ার থাকলেও সঠিক পদ্ধতিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সমস্ত বিষয় জানিয়ে আদালত এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বুধবার। ওই দিন রাজ্য ও কলকাতা পুরনিগমের কাছে প্রশ্ন করা হয়েছে। এরপরেই পুরসভার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্যে পালাবদলের পরে কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতার পুরসভার ওয়ার্ড ছিল। সেই সংখ্যা বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়। এই নিয়ে প্রথম থেকেই আপত্তি করেছিল বিরোধীরা। পরবর্তীকালে তার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। নভেম্বরে পুরভোট হওয়ার সম্ভাবনা প্রথমে তৈরি হলেও কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে সাফ জানায়, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য ও কলকাতা পুরসভা। দুটো আলাদা মামলা দায়ের হয়। সোমবার সুপ্রিম জোড়া মামলার শুনানি শুরু হলে এদিন প্রশ্ন তোলা হয়, এই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার? পুরসভার তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের। আদালত প্রশ্ন করে, ‘কলকাতা পুরসভায় এই মুহূর্তে মেয়র ও মেয়র পারিষদও নেই। তাহলে প্রশাসক কীভাবে এই সুপারিশ করেন? একাধিক বিষয় নিয়ে আগামী বুধবার পরবর্তী শুনানি রয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments