Homeলাইফস্টাইলভ্রমণশীতের কুয়াশায় লালমাটির হাতছানি, গন্তব্য হোক পুরুলিয়ার কেশরা ভ্যালি

শীতের কুয়াশায় লালমাটির হাতছানি, গন্তব্য হোক পুরুলিয়ার কেশরা ভ্যালি

হিমেল রূপকথায় কেশরা ভ্যালি

ওয়েব ডেস্কঃ বছরে অন্তত একবার কোথাও যাওয়া উচিত যেখানে আগে আপনি কখনও জাননি। শীত এলেই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যায়। বেড়াতে যাওয়ার জন্য মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে যায়। একদিকে রুক্ষ পাহাড়ের হাতছানি, অন্যদিকে শীতের হিমেল পরশ। ঘরের কাছেই রয়েছে প্রকৃতির শোভায় সজ্জিত পুরুলিয়া।

অনেকেই এখানকার আযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোটের মত বিভিন্ন স্থান বেড়ানোর জন্য বেছে নেন। তবে চেনা পর্যটনকেন্দ্রগুলির বাইরে পুরুলিয়ার রয়েছে এক শান্ত উপত্যকা, যার সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। কেউ কেই ভালোবেসে এই জায়গার নাম দিয়েছেন পুরুলিয়ার পহেলগাঁও। আবার কারও মতে এ যেন মিনি অরুনাচল। জায়গাটির আসল নাম কেশরা ভ্যালি।

আরও পড়ুন

কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র ভারতের, নিষ্প্রাণ পিচে অসহায় বুমরাহরা

পুরুলিয়ার বান্দোয়ানে অবস্থিত কেশরা ভ্যালি। জেলার নতুন অফবিট জায়গা হিসেবে ধীরে ধীরে গুরুত্ব বাড়ছে এই জায়গার। সবুজ ঘাসে ঢাকা উপত্যকা, ছোট ছোট পাহাড় আর ঘন জঙ্গল, সব মিলিয়ে কেশরা ভ্যালি মন কাড়বে সবার। কেশরা ভ্যালির অন্যতম আকর্ষণ নেড়া পাহাড়। চারদিকের পরিবেশ আর পাহাড়ের দৃশ্য দেখে মনে পড়তে পারে পহেলগাঁওয়ের কথা। এখানকার সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও বেশ মনোরম।বিকেলের আলোয় পাহাড়ের রং বদলে যাওয়ার দৃশ্য নিরিবিলিতে বেশ লাগে। কাছেই রয়েছে রায়কা পাহাড়, নরসিং পাহাড়। নরসিং পাহাড়ের ওপর থেকে মুকুটমণিপুরের কিছুটা অংশ দেখা যায়। প্রকৃতির সৌন্দর্যে মন ভোলানোর পর ঘোরা যেতে পারে কেশরা গ্রাম।রায়কা পাহাড়ের পাদদেশে রয়েছে সয়েল বাঁধ।

কেশরা ভ্যালির নিকটতম রেলস্টেশন বরাভূম। সেখান থেকে কেশরা ভ্যালির দুরত্ব ৩৫ কিলোমিটার। বরাভূম স্টেশনে নেমে গাড়ি করে বান্দোয়ান হয়ে কেশরা পৌঁছনো যায়। কলকাতার ধর্মতলা থেকে বান্দোয়ানের সরাসরি বাস পাওয়া যায়। কলকাতা থেকে সড়ক পথে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে পৌঁছতে।

বান্দোয়ানের কাছে রাত কাটানোর জন্য রয়েছে ইকো রিসর্ট। এছাড়া কেশরার কাছাকাছি রয়েছে একাধিক ক্যাম্প ও রিসর্ট। শীতের মরসুম বা বসন্তে পলাশের শোভা দেখতে চাইলে আগে থেকে থাকার জায়গা বুক করে নেওয়া ভালো।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments