HomeTop Newsমোথাবাড়িকাণ্ডে হাজিরা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের

মোথাবাড়িকাণ্ডে হাজিরা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের

ওয়েব ডেস্ক: মোথাবাড়ি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে হাজিরা দিতে বলা হয়েছিল। সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যেই এনআইএ-র ডাকে সাড়া দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও তার স্বামী মেহেবুব আলম। সোমবার সকাল ১১টার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছে গিয়েছেন তাঁরা। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে ঢোকার সময় প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, ঘটনার সময় তাঁর স্বামী ছিলেন না। নির্বাচনী অনুষ্ঠান থেকে ফেরার পথে অশান্তি দেখে জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যের কথাও এদিন বলেছেন প্রাক্তন মন্ত্রী।

এসআইআর চলাকালীন মোথা বাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার অভিযোগ উঠেছিল। রাতে বের হওয়ার সময় অশান্তি হয়েছিল। এই মামলাতে এর আগেও সাবিনা ইয়াসমিন কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার কিছু ডিজিটাল এভিডেন্স হাতে এসেছে তদন্তকারীদের। সেই কারণে সাবিনা ইয়াসমিন ও তার স্বামীকে ডেকে পাঠানো হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ১২টি এফআইআর করেছিল এনআইএ। তার মধ্যে অন্যতম ছিল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, পাশাপাশি মোথা বাড়িতে জুডিশিয়াল আধিকারিকদের ওপর হামলার ঘটনাতে তাঁদের যোগ থাকতে পারে বলে সন্দেহ। জাতীয় স্মারক বন্ধ থাকায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল। কার ইন্ধনে এই ঘটনা ঘটেছে, কী পরিকল্পনা ছিল, বিধায়ক হিসেবে সাবিনা ইয়াসমিনের ভূমিকা কী ছিল সবটাই জানতে চাওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments