HomeBig Breakingরাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা নির্বাচন কমিশনের

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা নির্বাচন কমিশনের

কবে প্রকাশিত হবে রাজ্যের খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা? জানাল কমিশন

ওয়েব ডেস্ক: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ ডিসেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি। এসআইআরের পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য করেছিল কমিশন। কিন্তু সেই সময় কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল অনিবার্য কারণের জন্য সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ভোটার তালিকা প্রকাশ আদৌ কবে হবে তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছিল।
শুক্রবার নির্বাচন কমিশন ঘোষণা করল, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কোনও ভোটারের নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধন সংক্রান্ত কোনও দাবি ও আপত্তি জানাতে পারবেন। জমা পড়া সেই সমস্ত দাবি এবং আপত্তির নিষ্পত্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে। এর পর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে ইতিমধ্যেই একটি কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, যে সমস্ত ভোটারের তথ্যের ক্ষেত্রে কোনও অমিল বা অসঙ্গতি ধরা পড়েছে, বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য যাচাই করতে হবে। কমিশনের যুক্তি, প্যান কার্ড বা আধার কার্ডে কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করতেই হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments