HomeTop Newsসিঙ্গুরে শিল্প হবেই, কাটোয়া প্রকল্পেও অগ্রগতি, আশ্বাস শিল্পমন্ত্রী তাপসের

সিঙ্গুরে শিল্প হবেই, কাটোয়া প্রকল্পেও অগ্রগতি, আশ্বাস শিল্পমন্ত্রী তাপসের

সিঙ্গুরে শিল্পস্থাপন নিয়ে আর কোনও সংশয় নেই। সেখানে শিল্প হবে, তা নিশ্চিত। একই সঙ্গে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কাজও এগোচ্ছে। রাজ্যে শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে এমনই আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়

ওয়েব ডেস্ক : সিঙ্গুরে শিল্পস্থাপন নিয়ে আর কোনও সংশয় নেই। সেখানে শিল্প হবে, তা নিশ্চিত। একই সঙ্গে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কাজও এগোচ্ছে। রাজ্যে শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে এমনই আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। শুক্রবার বর্ধমানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, শিল্পের ভিত তৈরি করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তবে তার সুফল পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

শিল্পমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, নতুন সরকারের কাছে শিল্পায়ন অন্যতম অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে জমি সমস্যা, নীতিগত জটিলতা এবং বিনিয়োগের অনিশ্চয়তায় আটকে থাকা একাধিক শিল্পপ্রকল্পকে নতুন করে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার। সিঙ্গুরের প্রসঙ্গ তুলে তাপসের দাবি, সেখানে শিল্প গড়ে তোলার বিষয়ে সরকার নিশ্চিত। অন্যদিকে, কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প নিয়েও কাজ এগোচ্ছে। যদিও প্রকল্পগুলির বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।

রাজ্যে শিল্পের পরিবেশ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে অতীতের সঙ্গে বর্তমানের তুলনাও টেনেছেন শিল্পমন্ত্রী। তাঁর কথায়, ‘আগে তো কিছুই ছিল না। শূন্য থেকে শুরু করেছি।’ অর্থাৎ, নতুন করে শিল্পায়নের ভিত গড়ার কাজ চলছে বলেই দাবি তাঁর।

তাপস জানিয়েছেন, নতুন শিল্পনীতিতে জমি সংক্রান্ত সমস্যার সমাধানে ল্যান্ড পলিসি, ল্যান্ড পুলিং এবং ল্যান্ড ব্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়েছে। শিল্পের জন্য জমি সহজলভ্য করা এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কাটানোই এই উদ্যোগের লক্ষ্য।

তবে আশ্বাসের পাশাপাশি এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করা। সিঙ্গুর ও কাটোয়ার মতো প্রকল্পের অগ্রগতিই শেষ পর্যন্ত রাজ্যের শিল্পায়নের দাবির বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments