HomeTop Newsডিসেম্বরের আগেই কি জাঁকিয়ে শীত? আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস কী?

ডিসেম্বরের আগেই কি জাঁকিয়ে শীত? আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস কী?

শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা? আগামী কয়েক দিনে আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত?

ওয়েব ডেস্ক : ক্রমশ রাজ্যে বাড়ছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি না হওয়ায় বাতাসে শুষ্কতা বেড়েছে, যার ফলে ত্বকেও টান ধরতে শুরু করেছে।

বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনগুলিতে এই জেলাগুলিতে শীত আরও বাড়বে বলে আভাস। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই দিন যত এগোবে, উত্তরের জেলাগুলিতেও ঠান্ডার রেশ তত বাড়বে।

কাল আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে। নিম্নচাপ তৈরি করলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা স্পষ্ট করেনি আবহাওয়া বিজ্ঞানীরা। তবে ডিসেম্বরের শুরুতে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে। সরাসরি প্রভাব নেই বাংলায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments