ওয়েব ডেস্ক : পুজোর মরশুমে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ। এবার জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করতে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের স্পষ্ট বার্তা, কোনওভাবেই মূল রাস্তায় টোটো চলতে দেওয়া হবে না। শুধু চলাচল নিয়ন্ত্রণ নয়, টোটো তৈরি ও বিক্রির উপরেও নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে পরিবহণ দপ্তর।
গত আগস্টেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো ও ই-রিকশা চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল দপ্তর। কিন্তু নির্দেশ সত্ত্বেও কলকাতা, শহরতলি এবং জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর দাপট অব্যাহত। বিটি রোড থেকে জিটি রোড, সর্বত্রই দেখা যাচ্ছে একই ছবি।
ডিসেম্বরের আগেই কি জাঁকিয়ে শীত? আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস কী?
মন্ত্রী জানিয়েছেন, পুজোর জন্য সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। এবার সেই ছাড় প্রত্যাহার করে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পাশাপাশি টোটো প্রস্তুতকারক সংস্থা ও বিক্রেতাদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, দুর্ঘটনা ও যানজট কমিয়ে বড় রাস্তায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা। তবে ঘোষণার পর এবার বাস্তবে কতটা কার্যকর হয় নিষেধাজ্ঞা, সেটাই দেখার।




