ওয়েব ডেস্ক : বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধিতে এবার সরাসরি হস্তক্ষেপ রাজ্য সরকারের। বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না। ইতিমধ্যেই অতিরিক্ত টাকা নিয়ে থাকলে তা অভিভাবকদের ফেরত দিতে হবে, অথবা পরবর্তী সেমেস্টারের ফি-র সঙ্গে সমন্বয় করতে হবে। শুক্রবার ৩৬০টি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে ফি নিয়ন্ত্রণে আইন আনারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকটি স্কুল ৯ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে। এই প্রবণতা বরদাস্ত করা হবে না। ফি নিয়ন্ত্রণে আগামী দিনে নির্দিষ্ট নির্দেশিকা বা SOP তৈরি করবে শিক্ষা দফতর। ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে দুটি পোর্টাল। একটিতে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সমস্যা জানাতে পারবে, অন্যটিতে পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা।
জোড়াফুলের দখল কার হাতে, তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণে কমিশনের শুনানি
পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেবে সেই কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং CBSE-র প্রতিনিধি।
দীর্ঘদিনের ফি-বৃদ্ধির অভিযোগে অভিভাবকদের ক্ষোভের মুখে এবার সরকারের এই উদ্যোগ। তবে নির্দেশিকা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।




