HomeLive Updates'নারীশক্তিকে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ' বার্তা মোদির

‘নারীশক্তিকে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ’ বার্তা মোদির

মহিলা সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে প্রত্যয়ী মোদি

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ ও লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের নয়া খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের নয়া খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার সংসদ ও রাজ্যের বিধানসভা গুলিতে মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে বড় বার্তা গিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই সংসদে বসছে বিশেষ অধিবেশন। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লেখেন, ‘নারীশক্তির’ উদ্দেশে তাঁর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা কেন্দ্র পূরণ করবেই। তাঁর কথায়, শুধুই সময়ের অপেক্ষা।প্রধানমন্ত্রী বলেন, “আমরা নারীশক্তিকে একটি প্রতিশ্রুতি দিয়েছি। তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ।”

শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। এদিন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর সরকার। স্পষ্ট জানিয়েছেন, মহিলাদের অধিকার নিশ্চিত করার পথে যে সমস্ত বাধা রয়েছে, তা দূর করতে উদ্যোগী হবে সরকার। মোদি বলেন,নারীশক্তির আশীর্বাদ রয়েছে আমাদের উপরে। আমি প্রত্যেক মহিলাকে কথা দিচ্ছি, মহিলা সংরক্ষণের পথে আসা প্রতিটি বাধাকে আমরা অতিক্রম করব বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, যে দলগুলি মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে, তারা দেশের নারীশক্তিকে সংসদ এবং বিধানসভায় নিজেদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা থেকে আটকাতে পারবে না।

আরও পড়ুন

ডিলিমিটেশন আটকাতে কৌশলে এগোচ্ছে বিরোধীরা

উল্লেখ্য, বর্তমানে লোকসভায় ৫৪৩টি নির্বাচিত আসন রয়েছে। কেন্দ্রের নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে লোকসভার আসনসংখ্যা বেড়ে সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত হতে পারে। পাশাপাশি নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে নির্বাচনী কেন্দ্রগুলির ভৌগোলিক কাঠামোও বদলাবে। বিরোধীদের মতে, মহিলা সংরক্ষণের সঙ্গে লোকসভার আসনবৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাসকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। আসন পুনর্বিন্যাস নিয়ে কংগ্রেসের দাবি, লোকসভার বর্তমান আসন সংখ্যা বহাল থাকুক।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments