HomeLive Updates'মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি', ভারতবিদ্বেষী মন্তব্য করে বাংলাদেশের স্পিকারের

‘মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি’, ভারতবিদ্বেষী মন্তব্য করে বাংলাদেশের স্পিকারের

উত্তাল পদ্মাপাড়, বন্ধু পাকিস্তানের কাছে ভারতকে নিয়ে নালিশ তারেকের দূতের

ওয়েব ডেস্ক: ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি। পাকিস্তানে গিয়ে জন্মের ইতিহাসকে অস্বীকার করলেন তারেকের দূত বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ভূমিকা অস্বীকার করলেন তিনি। পাকিস্তানে গিয়ে ভারতবিদ্বেষী মন্তব্য করে হাফিজউদ্দিন বলেন, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের উদ্দেশ্য। এই মন্তব্যের পর থেকে এচাই স্পষ্ট হাসিনার বাংলাদেশ ছাড়ার পরও থেকে পাকিস্তানের প্রতি বন্ধুত্বের নীতি নিয়ে চলছে বিএনপি সরকার। সেই বন্ধুত্বে যাতে চিঁড় না ধরে তার জন্য ভারত বিরোধী মনোভাব আরও কট্টর হচ্ছে।স্বভাবতই গোটা বিষয়টিকে ভালোভাবে দেখছে না দিল্লি।

বুধবার পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘আইওয়ান-ই-সদরে’ গিয়ে দেখা করেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও। সেখানে সাংবাদিক সম্মেলনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টানেন হাফিজউদ্দিন। পাক সাংবাদিকদের তিনি বলেন, ১৯৭১ সালে ভারত “বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছিল।” তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের একটি “উপনিবেশে” পরিণত হয়েছিল। এর ফলে দেশটির জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতাশীল প্রতিবেশী ভারতই গণতন্ত্রের অধিকার কেড়ে নেয় বলেই দাবি করেন বাংলাদেশের স্পিকার।উল্লেখ্য, হাফিজউদ্দিন আহমেদ পাক বাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন হিসেবে ১৯৭১-এর যুদ্ধে লড়াই করেন। পরবর্তীকালে সাহসিকতার জন্য বাংলাদেশে সম্মানিত হন।

আরও পড়ুন

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নাটকীয় মোড়, বন্দিত্বের শর্ত চাপাল ঢাকা

বাংলাদেশের প্সিকার ভারত বিরোধী মন্তব্য করতে গিয়ে ইতিহাসকে বদল করে ফেললেন। ইতিহাস বলছে, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সহায়তাও দিয়েছিল ভারত। সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা ভারত সরকার করেছিল। ১৯৭১ সালের ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযান দ্রুত অগ্রসর হয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ চূড়ান্ত হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে অশান্তি চলছে তাতে স্পিকার হাফিজউদ্দিন আহমদের মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। কারণ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। তবে তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। তারা চায়, প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অন্য দিকে, ভারতও জানিয়ে দিয়েছে, কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া এবং কাউকে প্রত্যর্পণ করা সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।

অন্যদিকে হাসিনার বাংলাদেশে ফেরার সময় যত এগিয়ে আসছে, তত উত্তপ্ত হচ্ছে সেদেশের পরিস্থিতি। হাসিনার নিজের জেলা গোপালগঞ্জকে ঘিরে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের বিএনপি সরকার। জেলার স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য আর্থিক বরাদ্দ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে একাধিক সরকারি পরিষেবাও। বন্ধ ট্রেন চলাচল, আগুনে পুড়ে যাওয়া দু’টি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বৃহস্পতিবার রাতেও ঢাকায় দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চলছে বোমাবাজিও। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ জুড়ে অভিযানে নেমেছে পুলিশ। বিশেষ অভিযানে এক দিনের মধ্যে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের ৩৩৮ নেতা-কর্মীকে। গোপালগঞ্জে বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments