HomeBig BreakingCJP বিক্ষোভে উত্তাল রাজধানী! ফের দিল্লি পুলিশের হাতে আটক দীপকে

CJP বিক্ষোভে উত্তাল রাজধানী! ফের দিল্লি পুলিশের হাতে আটক দীপকে

আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে জেলে বন্দি করার প্রতিবাদে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি

ওয়েব ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তার আগেই দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তাঁর বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। প্রথমে কর্মসূচিতে যোগ না দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস ধরানো হয় তাঁকে। পরে তাঁকে আটক করা হয়েছে বলে খবর।

দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে জেলে বন্দি করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। তা ঘিরে শুক্রবার দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। আগে থেকেই শহরজুড়ে মোতায়েন ছিল ২৬ হাজার নিরাপত্তাকর্মী। কর্মসূচির কথা মাথায় রেখে আরও ৬ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

এর আগে অভিজিৎ দীপকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, কর্মসূচি আটকাতে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তাঁর বাড়িতে পুলিশের অভিযান এবং পরবর্তী আটক সেই জল্পনাকে নতুন মাত্রা দিল। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনও স্পষ্ট নয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments