HomeScrollদিপকের অনুপস্থিতিতে আন্দোলন চালানোর বার্তা, প্ল্যান বি নিয়ে নতুন কৌশলে সিজেপি

দিপকের অনুপস্থিতিতে আন্দোলন চালানোর বার্তা, প্ল্যান বি নিয়ে নতুন কৌশলে সিজেপি

সিজেপির সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি: দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা, সিজেপি-র পরিচিত তিন মুখই আন্দোলনের নেতৃত্ব দিতে না পারার পরিস্থিতি তৈরি হওয়ায় সিজেপির সামনে নতুন পরীক্ষা।

নেতৃত্বের সঙ্কট, গ্রেফতারি এবং প্রশাসনিক বাধা—কোনও কিছুতেই আন্দোলনের গতি থামাতে নারাজ সিজেপি। অভিজিৎ দিপকের আটককে ঘিরে যখন সংগঠনের নেতৃত্ব ও আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তখনই বিকল্প কৌশল বা ‘প্ল্যান বি’ প্রস্তুত থাকার বার্তা দিল সিজেপি। অর্থাৎ, নির্দিষ্ট কোনও নেতার উপস্থিতির উপর নির্ভর না করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লহরো দো তিরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছিল সিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অভিযোগের প্রতিবাদই ছিল কর্মসূচির অন্যতম লক্ষ্য। কিন্তু মিছিলের নির্ধারিত সময়ের আগেই দিপকেকে আটক করে দিল্লি পুলিশ। আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল, সেন্ট্রাল পার্ক ঘিরেও ছিল কড়া বিধিনিষেধ।

দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা, সিজেপি-র পরিচিত তিন মুখই আন্দোলনের নেতৃত্ব দিতে না পারার পরিস্থিতি তৈরি হওয়ায় সিজেপির সামনে নতুন পরীক্ষা। তবে নেতৃত্বের অনুপস্থিতিতে আন্দোলন থেমে যাবে, এমন বার্তা দিতে নারাজ সংগঠনটি। আগের মতোই বিকল্প নেতৃত্বের মাধ্যমে কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তারা। দিপকের আটক তাই শুধু আন্দোলনের পথে বাধা নয়, সিজেপির সাংগঠনিক শক্তি ও বিকল্প নেতৃত্বেরও পরীক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments