Homeলাইফস্টাইলপুজোদীপাবলিতে নিরামিষ কাবাব, হার মানবে মাছ, মাংস

দীপাবলিতে নিরামিষ কাবাব, হার মানবে মাছ, মাংস

জমে যাবে ঘরোয়া পার্টি

ওয়েব ডেস্কঃ দীপাবলির ঘরোয়া পার্টির আয়োজন প্রায় সারা। পুজো, পার্বনে অনেকেই আছেন যাঁরা আমিষ খান না। কথায় বলে অতিথি নারায়ণ, তাই তাঁর যথার্থ আপ্যায়ণের ব্যবস্থা তো রাখতেই হবে। সেই কারণে পার্টিতে আমন্ত্রিতদের জন্য নানা আমিষ পদের সঙ্গে থাকছে নিরামিষ পদও। মাছ, মাংস ছাড়া কাবাব তৈরির কথা সচরাচর কেউ ভাবেন না। তাবে স্বাস্থ্য ও স্বাদের কথা মাথায় রেখে আলোর উৎসবে মেতে উঠতে চাইলে দীপাবলির পার্টিতে স্ল্যাক্স হিসেবে রাখতেই পারেন নিরামিষ কাবাব।

হরা ভরা কাবাব- পালংশাক, মটরশুঁটি, ধনেপাতা সুগন্ধি গরম মশলার মেলবন্ধনে তৈরি এই সবুজ কাবাব দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। বাইন্ডিংয়ের জন্য আলু বা বেসন ব্যবহার করা যেতে পারে। আদা, কাঁচালঙ্কা ও ধনেপাতার ছোঁয়া থাকলে স্বাদ বহুগুন বেড়ে যায়।

প্রোটিনে ঠাসা রাজমা কাবাব- সেদ্ধ রাজমার সঙ্গে পেঁয়াজকুচি, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা ও ভাজ জিরে গুঁড়ো মিশিয়ে মেখে এই কাবাব তৈরি করা হয়। কিছুটা বেসন দিয়ে মেখে ছোট টিক্কির আকারে গড়ে নন স্টিক প্যানে সেঁকে নিলেই রেডি। নিরামিষাশীদের জন্য দারুন একটা প্ল্যান্ট-বেসড প্রোটিন স্ন্যাক্স।

পনির টিক্কা- নিরামিষাশীদের মেনু পনির ছাড়া অসমাপ্ত।টক দই, আদা-রসুন বাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও গরমমশলা দিয়ে পনিরের টুকরো ম্যারিনেট করে স্কিউয়ারে গেঁথে গ্রিল বা বেক করে নিলেই হল। সঙ্গে ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরো থাকলে জমে যাবে।

বিট ও ছোলার কাবাব- বিট ও ছোলার কাবাব থাকলে প্লেট রঙিন হয়ে উঠবে। গ্রেট করা বিট থেকে অতিরিক্ত জল চিপে বের করে সেদ্ধ ছোলা ও গুড়মশলার সঙ্গে মেখে টিক্কি করে বেক করে নিলেই তৈরি। পাতি লেবুর রস,টক দই সহযোগে চমৎকার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments