Homeলাইফস্টাইলআজকের রাশিফল : আর্থিক উন্নতি মিথুনের, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি সিংহের

আজকের রাশিফল : আর্থিক উন্নতি মিথুনের, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি সিংহের

ওয়েব ডেস্ক: তৃতীয়ার দিন কেমন কাটবে মেষ থেকে মীনের দিন-

মেষ : অস্থিরতার মধ্যে দিনটা আনন্দবর্দ্ধক। কর্ম ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য সমাদর। কোনও হওয়া কাজে অযথা বিলম্ব। প্রেমে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

বৃষ : দিনটা আনন্দবর্দ্ধক হলেও সাময়িক কোনও ঘটনায় মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক উন্নতি। মানসিক চঞ্চলতা বৃদ্ধি। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। নিকট ভ্রমণ যোগ। নতুন কোন দ্রব্য কেনাকাটা হবে।

মিথুন : কর্মক্ষেত্র থাকবে উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ। আর্থিক উন্নতির পক্ষেও অনুকূল। কোনও উৎসাহ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্যের অপচয় হতে পারে। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা দেখা দিতে পারে। প্রণয় মিলন মানসিক আনন্দ বৃদ্ধি করবে।

কর্কট : প্রিয়জন ও বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি। নতুন কোনও দ্রব্যলাভ বা কেনাকাটা। কোনও খবর উৎসাহিত করবে। কোনও গুণের জন্য প্রশংসালাভ।

সিংহ : দিনটা সর্বাঙ্গীণ আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতির ক্ষেত্রেও শুভ। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও বিলাস দ্রব্য অথবা নতুন কিছু কেনাকাটা হবে।

কন্যা : কর্মক্ষেত্র ঝঞ্ঝাট ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। সামান্য অর্থোন্নতি হবে। পারিবারিক কলহ দেখা দেবে। বিশিষ্ট গুণ থাকলে সমাদৃত হবেন। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে।

তুলা : মানসিক শান্তি নষ্ট, কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক অবস্থা ও আয় গতানুগতিক। কোনও বয়স্ক ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ও মনোমালিন্যের সৃষ্টি হবে।

বৃশ্চিক : মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের যোগাযোগ অক্ষুণ্ণ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। পূর্ব পরিচিতের সঙ্গে মনোমালিন্য। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।

ধনু : দিনটা মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে কোনও যোগাযোগ ও আয় বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল দিন। তবে মানসিক উদ্বেগ কিছুটা বর্তমান থাকবে। বন্ধু কিংবা প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে।

মকর : দিনটা শারীরিক ও মানসিক দিক থেকে উদ্বেগ বৃদ্ধি করবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে নিমন্ত্রণ রক্ষা ও তাদের পিছনে অর্থব্যয় হবে। কারও সঙ্গে মনোমালিন্য ও বচসার সৃষ্টি হতে পারে।

কুম্ভ : মানসিক প্রফুল্লতার মধ্যেই দিনটা অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা করতে হবে।

মীন : দেহ ও মনের উপর চাপ বৃদ্ধি করবে। পারিবারিক অশান্তি ও কোনও প্রীতির সম্পর্কে বাধার সৃষ্টি করবে। উপরওয়ালার অপ্রীতিভাজন হবেন। হঠাৎ অর্থক্ষতি ও বন্ধুপ্রীতিতে অর্থ ব্যয় হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments