HomeTop News‘খোলা বাজারে অ্যাসিড বিক্রি কেন’, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, নির্দেশিকা নিয়েও উঠল...

‘খোলা বাজারে অ্যাসিড বিক্রি কেন’, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, নির্দেশিকা নিয়েও উঠল প্রশ্ন

অ্যাসিড হামলার ঘটনা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : অ্যাসিড হামলার ঘটনা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। খোলা বাজারে অ্যাসিড বিক্রির প্রয়োজনীয়তা নিয়েই সরাসরি প্রশ্ন বিচারপতিদের। আদালতের পর্যবেক্ষণ, অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণে কেন্দ্রের জারি করা নির্দেশিকা প্রত্যাশিত ফল দিতে পারেনি। ফলে গোটা ব্যবস্থার কার্যকারিতা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ অ্যাসিড হামলায় আক্রান্তদের পুনর্বাসন ও অ্যাসিড বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলার শুনানি করে। বিচারপতি বাগচী প্রশ্ন তোলেন, সস্তায় বিকল্প উপকরণ পাওয়া গেলে খোলা বাজারে অ্যাসিড বিক্রির প্রয়োজন কোথায়? শিল্পক্ষেত্রে অ্যাসিডের প্রয়োজনীয়তা থাকলেও খুচরো বিক্রির বিষয়টি আলাদা করে বিবেচনা করা উচিত বলে জানায় আদালত।

ইভিএম নয়, ব্যালটেও হার! কংগ্রেসকে নিশানা করে মোদির কটাক্ষ

কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অর্চনা পাঠক ডেভ জানান, রাজ্যগুলিকে অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণে নির্দেশিকা পাঠানো হয়েছে। কিন্তু বাস্তবে সেই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এর পরেই আদালত স্পষ্ট করে, শুধু নির্দেশিকা জারি করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়ম কার্যকর করার দায়িত্বে থাকা আধিকারিকদের জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

আদালত কেন্দ্রকে খুচরো বাজারে অ্যাসিড বিক্রির প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এবং বিকল্প উপকরণ রয়েছে কি না, তা যাচাই করতে বিশেষজ্ঞ দল গঠনের কথা বিবেচনা করতে বলেছে। যেখানে অ্যাসিড অপরিহার্য, সেখানে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে।

কেন্দ্রকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, খোলা বাজারে অ্যাসিড বিক্রি কেন প্রয়োজন। পাশাপাশি, অ্যাসিড হামলার পরিসংখ্যানও চেয়েছে আদালত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments