নয়াদিল্লি: দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন জানিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক। শনিবার ‘ককরোচদের’ ধরপাকড়ের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক। রবিবারের মধ্যে অভিজিৎ দীপকেদের না ছাড়লে আবার অনশন অথবা পদযাত্রা। কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার সকাল থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্তরে। পথে নামে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। একে একে আটক করা হয় পিনারাই বিজয়ন, মানিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। সব মিলিয়ে প্রায় ৪০০০ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতেই বার্তা দিলেন সোনম। সোনম ওয়াংচুক জানিয়ে দিলেন, বিক্ষোভ কর্মসূচিতে আটক হওয়া সকলকে রবিবারের মধ্যে মুক্তি না-দিলে প্রতিবাদে কর্মসূচি শুরু করবেন তিনি।
ভিডিয়োবার্তায় সমাজসৈনিক সোনম বলেন, “আজ দিল্লিতে বহু ছাত্রনেতা, যুবনেতা, আইনজীবী, সাংবাদিক, এমনকি সাংসদদেরও আটক করা হয়েছে। আমি ভেবেছিলাম, বিশ্বের সবেচেয়ে বড় গণতন্ত্রের দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি তো নিশ্চয়ই দেওয়া হবে। কিন্তু এখন দেখছি যেন একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে গোটা দেশে।”এর পরেই কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দেন ওয়াংচুক। জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক হওয়া সকলকে না-ছাড়া হলে তিনিও শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করব। তিনি বলেন, “আমি শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করব।
INDIA IN A STATE OF UNDECLARED EMERGENCY…
Yesterday when I posted a message appealing for unity & peace in today’s protest I had never imagined that the biggest democracy in the world would be under an undeclared EMERGENCY.
I was happy there were so many leaders to lead the movement, but I now learn that they have all been arrested. I hope those arrested will be released soon. I will be compelled to consider an Anshan Fast or Padyatra March if they are not released by tomorrow.
#JantarMantar #protest #CJP #CEC #sonamwangchuk— Sonam Wangchuk (@Wangchuk66) October 10, 2026




