HomeTop Newsশিবাজী পার্কে জ্ঞানেশবিরোধী বিক্ষোভের জের, CJP-র তিন শীর্ষ নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শিবাজী পার্কে জ্ঞানেশবিরোধী বিক্ষোভের জের, CJP-র তিন শীর্ষ নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শিবাজী পার্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানোর খেসারত! ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের বিরুদ্ধে জারি হল লুকআউট সার্কুলার (এলওসি)। মুম্বই পুলিশের এই পদক্ষেপে আপাতত তাঁদের বিদেশযাত্রার পথ কার্যত বন্ধ

ওয়েব ডেস্ক : শিবাজী পার্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানোর খেসারত! ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের বিরুদ্ধে জারি হল লুকআউট সার্কুলার (এলওসি)। মুম্বই পুলিশের এই পদক্ষেপে আপাতত তাঁদের বিদেশযাত্রার পথ কার্যত বন্ধ। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় সরকার সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির কথা জানায়। পরে অভিজিৎ ও আশুতোষের বিরুদ্ধেও একই পদক্ষেপের বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্র গত ২ অক্টোবর। গান্ধী জয়ন্তীর দিন মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে ‘চলো মুম্বই’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছিলেন আন্দোলনকারীরা। পুলিশ ওই জমায়েতের অনুমতি দেয়নি। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কর্মসূচি পালন করা হয়। এর পরের দিন, ৩ অক্টোবর আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শিবাজী পার্ক থানার পুলিশ। মামলায় চারশোরও বেশি সমর্থকের নামও উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্ত নেতারা দেশ ছেড়ে চলে যেতে পারেন, এমন আশঙ্কা থেকেই লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বেআইনি জমায়েত এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারায় মামলা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র পুলিশ আইনের ধারাও যুক্ত করা হয়েছে।

গত ২৩ নভেম্বর লন্ডনগামী বিমানে ওঠার আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল সৌরভকে। অক্সফোর্ডের একটি আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর পাসপোর্টের তথ্য নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলেছে কেন্দ্র। যদিও সৌরভের আইনজীবী অখিল সিব্বল প্রশ্ন তুলেছেন, আগাম কোনও তথ্য না দিয়ে কী ভাবে বিদেশযাত্রায় বাধা দেওয়া হল। আগামী ৯ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments