HomeTop Newsঘরে এল শিল্ড, ডার্বির শেষ হাসি হাসল মোহন বাগান

ঘরে এল শিল্ড, ডার্বির শেষ হাসি হাসল মোহন বাগান

ডুরান্ডের বদলা নিল মোহন বাগান

আইএফএ শিল্ডের ফাইনালে শেষ হাসি হাসল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন। বলা যেতে পারে ডুরান্ডের ফাইনালে হারের বদলা নিল মোহনবাগান। ২২ তম শিল্ড ঢুকল মোহনবাগানের ঘরে। টানা দুবার শিল্ড জিতে নিল মাইরান্স বিগ্রেড।

এদিন দল হিসেবে মোহনবাগান শুরু থেকেই সংঘবদ্ধ হয়েছিল। কিন্তু অন্যদিকে অনেকের মতেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। খেলার শুরুর প্রথম ১০ মিনিট ইস্টবেঙ্গলের পক্ষে ছিল সব। কিন্তু ম্যাচ যত এগিয়েছে খেলার ছবি ততই বদলেছে। খেলায় ছন্দপতন ঘটেছিল মহম্মদ রশিদ এবং দানি রামিরেজওর। কিন্তু অন্যদিকে মোহনবাগানের মূল ভরসা হয়ে উঠেছিল লালিয়ানজুয়ালা ছাংতে।

খেলা শুরুতেই সুযোগ পেয়েছিলেন এডমুন্ড। কিন্তু সঠিক জায়গায় বল রাখতে না পারায় সুযোগ হারান তিনি। অন্যদিকে মোহনবাগানকে বাঁচায় বিশাল। বিরতিতে যাওয়ার আগে ক্রমশ চাপের মুখোমুখি হয় মোহনবাগান। কিন্তু সেই সময় মোহনবাগানকে এগিয়ে দেন জেলকোভিচ। সাহালের দেওয়া বল বুকে রিসিভ করে গোল করেন জেলকোভিচ। আর এতেই ১-০ গোলে এগিয়ে যায় লাল হলুদ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments