কলকাতা: নতুন কণ্ঠ, নতুন প্রত্যয়, নতুন যাত্রা—‘দি ভয়েস অফ রিপাবলিক’। সংবাদমাধ্যমের জগতে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল বৃহস্পতিবার ‘ফ্লোটেল’-এ। সেই পথচলার আনুষ্ঠানিক সূচনা, আমাদের লোগো উন্মোচনের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সমাজের নানা ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে আমরা ভাগ করে নেব আমাদের ভাবনা, দায়বদ্ধতা এবং আগামী দিনের লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই, ছিলেন দ্য ভয়েস অফ রিপাবলিকের এডিটর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
সত্যের পক্ষে কথা বলা, প্রশ্নকে সামনে রাখা এবং গণতন্ত্রের স্বরকে আরও শক্তিশালী করাই আমাদের অঙ্গীকার। ‘দি ভয়েস অফ রিপাবলিক’—শুধু একটি নাম নয়, এটি একটি কণ্ঠস্বর। দেখুন লোগো উন্মোচনের সেই বিশেষ মুহূর্তের সম্পূর্ণ অনুষ্ঠান।




