HomeScrollপাটের সোনালি আঁশে ফ্যাশনের নতুন ঠিকানা, সেক্টর ফাইভে মেরাকির প্রথম স্টোর

পাটের সোনালি আঁশে ফ্যাশনের নতুন ঠিকানা, সেক্টর ফাইভে মেরাকির প্রথম স্টোর

পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনের নানা ধরনের গয়না পাওয়া যাবে এই বিপণিতে

কলকাতা: সল্টলেকের সেক্টর ফাইভে আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার প্রথম ‘Meraki Jute Jewellery’ স্টোরের। পাটের সোনালি আঁশের সঙ্গে দামি স্টোনের মেলবন্ধনে তৈরি পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনের নানা ধরনের গয়না পাওয়া যাবে এই বিপণিতে। উদ্বোধন করেন ভারত সরকারের ডেপুটি জুট কমিশনার নীরজ কুলকার্নি। উপস্থিত ছিলেন সন্মার্গ প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট রুচিকা গুপ্তা, স্টোরের কর্ণধার যোগিতা তোষনিয়াল, মদনগোপাল তোষনিয়াল এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

যোগিতা জানান, গত তিন বছর ধরে তাঁরা এই ব্র্যান্ড পরিচালনা করছেন। ইতিমধ্যেই তৈরি হয়েছে ২০০-র বেশি ডিজাইনের কালেকশন। জন্মদিন, বিবাহ, পুরুষ, শিশু ও মহিলাদের জন্য রয়েছে নানা ধরনের গয়না। দাম শুরু ১৫০-২৫০ টাকা থেকে, সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত। কলকাতার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর, দেশের অন্যান্য রাজ্য এমনকী বিদেশেও ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:

জেলের অন্ধকারেও কাটমানির রাজত্ব, খাবার-ঘুমের জায়গা পেতে বন্দিদের দিতে হত মোটা টাকা

নীরজ খুলকারনি বলেন, পাটের এমন অভিনব ব্যবহার ফ্যাশনের নতুন দিশা দেখাচ্ছে। এই ধরনের উদ্যোগে মহিলাদের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ বাড়বে। বাংলার হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সরকারও বিভিন্ন প্রকল্প চালু করেছে।

মদন গোপাল তোষনিয়াল জানান, তাঁর ছেলে-মেয়ের উদ্যোগেই এই স্টোরের সূচনা। গয়নার গুণমান আরও উন্নত করে ব্যবসা সম্প্রসারণই তাঁদের লক্ষ্য।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments