HomeScroll২৬ নভেম্বর স্কুলে স্কুলে সংবিধান দিবস উদযাপন, কী কী কর্মসূচির নির্দেশ?

২৬ নভেম্বর স্কুলে স্কুলে সংবিধান দিবস উদযাপন, কী কী কর্মসূচির নির্দেশ?

ওয়েব ডেস্ক: ২৬ নভেম্বর রাজ্যের সব স্কুলে সংবিধান দিবস পালন বাধ্যতামূলক। এমনই নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের মধ্যে সমস্ত স্কুলকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী বলা হয়েছে, ভারতীয় সংবিধান গ্রহণের দিনকে স্মরণ করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানের মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। এবার বাংলাতে পালা বদল হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের অন্তর্গত রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সর্বাধিক অংশগ্রহণের মাধ্যমে দিনটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলে সকালে সম্মিলিত ভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে।  নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা ও বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করতে হবে। সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর উপরে পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments