ওয়েবডেস্ক- আজ প্রথমা। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মেষ থেকে মীন কেমন কাটবে দিন।
মেষ : দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। সামান্য আর্থিক উন্নতি। অপ্রত্যাশিত অর্থলাভ ও কোনও গুণের জন্য সমাদৃত হবেন। অতীতের কোনও ঘটনা মনের উপর চাপ সৃষ্টি করতে পারে।
বৃষ : সব কাজেই বাধা আসবে। মানসিক দিক দিয়ে অতিমাত্রায় চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ হলেও হঠাৎ উটকো কোনও ঝামেলা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্র কোনও রকম চলনসই। বুদ্ধি দোষে কোনও ক্ষতি।
মিথুন : মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকলেও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। আত্মীয়ের জন্য কিংবা শুভকর্মে অর্থ ব্যয়। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। বিরূপ সমালোচনার সম্মুখীন।
কর্কট : দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও অর্থোন্নতির ক্ষেত্রে অনুকূল দিন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ লাভ। কারও অনুরোধে কোথাও যেতে পারেন। কোনও নতুন দ্রব্যলাভ।
সিংহ : সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ আংশিক অনুকূলে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে। সামান্য আয় বাড়বে।
কন্যা : আর্থিক বিষয়ে দুশ্চিন্তা। মানসিক শান্তির অন্তরায় হবে এমন কোনও ঘটনা ঘটতে পারে। ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্র প্রসারিত হবে না। বিবাদ ও ঝুট ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন।
তুলা : দিনটা আনন্দদায়ক তবে মানসিক প্রফুল্লতা নষ্ট করবে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ ঘটবে। কোনও গুণী ব্যক্তির সঙ্গে পরিচয় ও অপ্রত্যাশিত কোনও যোগাযোগ আনন্দ দেবে।
বৃশ্চিক : অন্যান্য পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কারও সঙ্গে মনোমালিন্য। পারিবারিক দুর্ভাবনা বর্তমান থাকবে।
ধনু : কর্মক্ষেত্র কিছুটা চিন্তা বৃদ্ধি করলেও দিনটা আনন্দের মধ্যে কাটবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে। কোনও আত্মীয় বা বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন।
মকর : কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগের পক্ষে অনুকূল। কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আর্থিক অবস্থার সামান্য পরিবর্তন হবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি।
কুম্ভ : দিনটা আনন্দদায়ক। শেষভাগে লক্ষণীয় কোনও ঘটনা ঘটতে পারে। মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে।
মীন : শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা উদ্বেগ এবং দুশ্চিন্তা আচ্ছন্ন থাকবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কাজে লাগবে না। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও উন্নতির আশা নেই।




