কলকাতা: ফের ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তনমন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সকাল ১০.৫০ নাগাদ সিজিও দফতরে হাজিরা দিয়েছেন তিনি। মঙ্গলবার ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেওয়া হয়েছিল নথি নিয়ে হাজিরা দেওয়ার জন্য। বুধবার সকাল হতেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দেন তিনি।
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁকে তলব ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ইউনেস্কো কেলেঙ্কারির পাশাপাশি চলচ্চিত্র উৎসব ও কলকাতা বইমেলার বেশ কিছু আর্থিক নথি ও নিজস্ব সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার নথিও তলব করা হয়েছে। সেইসব নথি নিয়ে হাজিরা দিয়েছেন তিনি।




