Homeকলকাতাকুমোরটুলি পার্কের মণ্ডপে ‘গঙ্গা তুমি বইছো কেন’

কুমোরটুলি পার্কের মণ্ডপে ‘গঙ্গা তুমি বইছো কেন’

অভিনব ভাবনায় সেজে উঠেছে উত্তর কলকাতার কুমোরটুলি পার্ক

কলকাতা: বাতাসে পুজোর গন্ধ, বছর ঘুরে মা আসছেন। পুজোর বাকি মাত্র কয়েকটা দিন। শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। মণ্ডপসজ্জার কাজ যেমন চলছে, সেই সঙ্গে জোরকদমে চলছে প্রতিমা বানানোর শেষ মুহূর্তের কাজ। উত্তর থেকে দক্ষিণ, প্রতিবছরই নানারকম থিম নিয়ে হাজির হয় কলকাতার পুজো কমিটিগুলি। এবারও তার ব্যতিক্রম নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে কলকাতা। তেমন এক অভিনব ভাবনায় সেজে উঠেছে উত্তর কলকাতার কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

এবছর ৩৪তম বর্ষে পদার্পণ করল কুমোরটুলি পার্কের দুর্গাপুজো। আর এবারের মূল ভাবনা— ‘গঙ্গা তুমি বইছো কেন’। কুমোরটুলি পার্কের পুজো প্রাঙ্গণ থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে গঙ্গা। সেই গঙ্গাকেই এবারের থিমের মূল বিষয় হিসেবে তুলে ধরেছেন উদ্যোক্তারা।

গঙ্গার সঙ্গে কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আবেগের সম্পর্ককে সামনে রেখেই তৈরি হচ্ছে এবারের মণ্ডপসজ্জা। পুজোর কয়েকদিন আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত উদ্যোক্তা থেকে শিল্পী—সকলেই। দর্শনার্থীদের সামনে গঙ্গাকে ঘিরে এক বিশেষ বার্তা তুলে ধরাই এবারের পুজো কমিটির মূল লক্ষ্য। ইতিমধ্যেই কুমোরটুলি পার্ক চত্বরে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। দুর্গাপুজোর দিনগুলিতে এই বিশেষ ভাবনা দর্শনার্থীদের কতটা আকর্ষণ করে, এখন সেদিকেই তাকিয়ে পুজো উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments