HomeScrollহাসিনার প্রত্যাবর্তন ঘিরে নাটকীয় মোড়, বন্দিত্বের শর্ত চাপাল ঢাকা

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নাটকীয় মোড়, বন্দিত্বের শর্ত চাপাল ঢাকা

হাসিনাকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে দেশে ফেরানোর হুঁশিয়ারি বাংলাদেশের মন্ত্রীর

ওয়েব ডেস্ক: দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর প্রত্যাবর্তন ঘিরে কোনও নমনীয়তার ইঙ্গিত দিল না ঢাকার বিএনপি সরকার। বরং প্রকাশ্যেই হাতকড়া পরিয়ে তাঁকে দেশে ফেরানোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা কোনও সাধারণ যাত্রী নন। দেশে ফিরতে হলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে।

মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাঁকে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আনতে হবে। হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে তাঁকে দেশে ফেরানো সম্ভব। তাঁর কথায়, কোনও অপরাধীকে বিচারের মুখোমুখি না করে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানে তাঁকে ফেরানোর ব্যবস্থা করতে ঢাকার সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিন ঘোষণা করলেন হাসিনা।

আরও পড়ুন:

রাত নামলেই কোথায় যান দাউদ, ফাঁস গোপন আস্তানার রহস্য!

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।

এ দিন প্রায় ৬০টি বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদেরও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে ঢাকা। ফলে ১৬ ডিসেম্বর হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারত- বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments