Homeলাইফস্টাইলপ্রযুক্তি৫০ হাজারের ফোন পাবেন মাত্র ত্রিশ হাজারে, কোথায়?

৫০ হাজারের ফোন পাবেন মাত্র ত্রিশ হাজারে, কোথায়?

ওয়েব ডেস্ক: বর্তমান যুগে এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন। কম দামি হোক বা বেশি দামি, স্মার্টফোন এখন ঘরে ঘরে। স্যামসাং, রিয়েলি, রেডমি, অ্যাপেল, মোটোরলা বিভিন্ন সংস্থার স্মার্টফোন রয়েছে বাজারে। প্রতিযোগিতার বাজারে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। কেউ যদি ৩০ হাজার টাকার মোবাইল কিনতে চায়, তাহলে তার কাছে সবচেয়ে ভালো Samsung Galaxy A56 5G এবং Motorola Edge 70 Fusion কোন দুটি।

samsung- র ফোনটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল ২০২৬ থেকে ভালো দামে পাবেন। অন্যদিকে motorola ফোনটি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে তেল থেকে পকেটস্থ করতে পারবেন। তবে দুটি ফোনের মধ্যে কোনটি কিনতে পারবেন সেই বিষয়ে একটু জেনে নিতে হবে।

দুটি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে দামের পার্থক্য মাত্র এক হাজার টাকা। তবে, দুটি স্মার্টফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং সফটওয়্যার সম্পর্কিত স্পেসিফিকেশনগুলো ভিন্ন।

samsung ফোনটির আসল দাম ৪৯,৯৯৯ টাকা। কিন্তু এটি amazon এ দুটি মডেলের পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায়। তবে নির্দিষ্ট সময়ের জন্য এই অফার রয়েছে। পাশাপাশি এর সঙ্গে ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাকও রয়েছে।

মোটোরলা ফোনটির ও আসল দাম ৪৯,৯৯৯। এটিও ফ্লিপকার্টে ৩০,৯৯৯ টাকায় ছাড় দেওয়া হচ্ছে। এই দামে ফোনের বেস 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। এখানেও থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। যার পরে ফোনের দাম আরও কম হয় যাবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments