Homeবিনোদনসমাজসৈনিকের ভূমিকায় দেব! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র ঝলক প্রকাশিত

সমাজসৈনিকের ভূমিকায় দেব! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র ঝলক প্রকাশিত

সম্প্রতি প্রকাশ্যে দেবের নতুন ছবির প্রথম ঝলক

ওয়েব ডেস্ক: এবার বছরের শেষে প্রেক্ষাগৃহে ফিরছেন দেব। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। এ বার সমাজসৈনিকের ভূমিকায় দেখা যাবে দেবকে। সামাজিক ক্ষেত্রে পদ্মশ্রী করিমুল হকের এক বিশেষ কর্মকাণ্ডে অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি। দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্র কে।

যেখানে সব আশা শেষ হয়ে যায় মানুষের, সেখান থেকেই শুরু হয় ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র জীবন বাঁচানোর লড়াই। নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায়, বিনয় এম মুদগিলের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। সময়মতো চিকিৎসার সুযোগ না পাওয়ায় নিজের মাকে হারিয়েছিলেন করিমুল হক। সেই ব্যক্তিগত শোক থেকেই একদিন জন্ম নেয় তাঁর জীবনের নতুন লক্ষ্য। আর কোনও মানুষকে যেন একই পরিণতির সম্মুখীন হতে না হয়, সেই প্রতিজ্ঞা নিয়েই শুরু হয় তাঁর জীবন বাঁচানোর লড়াই। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের কাছে তাঁর মোটরবাইকই হয়ে ওঠে জীবনরক্ষার অন্যতম ভরসা। তাঁর নিঃস্বার্থ সেবা ও মানবিকতার এই অসাধারণ দৃষ্টান্তই ফুটে উঠবে ছবিতে।

সদ্য মুক্তি পাওয়া ঝলকে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার যাত্রা দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত শোক, প্রতিকূলতা, আত্মত্যাগ, অদম্য জেদ এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালবাসার কথা বলবে এই ছবি। বাস্তব জীবনের নায়কের ভূমিকায় পর্দায় দেখা যাবে দেবকে। দেব-রুক্মিণী ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, লোকনাথ দে, প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাশিস রায়, সৈরিতি বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য শিল্পী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments