HomeTop Newsমেডিক্যাল কলেজে হামলার অভিযোগ, পুলিশের তলবে বউবাজার থানায় তিন ইন্টার্ন

মেডিক্যাল কলেজে হামলার অভিযোগ, পুলিশের তলবে বউবাজার থানায় তিন ইন্টার্ন

মিছিলের আবহেই থানায় হাজির তিন ইন্টার্ন চিকিৎসক, কলকাতা মেডিক্যাল কলেজ কাণ্ডে চাঞ্চল্য

দেবোপম সরকার: কলকাতা মেডিক্যাল কলেজে সাম্প্রতিক অশান্তি ও হামলার ঘটনার প্রেক্ষিতে বউবাজার থানা তিনজন ইন্টার্ন চিকিৎসককে তলব করা হয়েছিল। মিছিলের আয়োজন ও পুলিশের আপত্তির আবহেই আজ তিন ইন্টার্নকে সঙ্গে নিয়ে চিকিৎসকরা বউবাজার থানায় পৌঁছান এবং তলবে সাড়া দিয়ে ইন্টার্নরা থানায় হাজিরা দেন। ৮ ইন্টার্নকে শোকজের প্রতিবাদে মেডিক্যাল কলেজে শুরু হয় তাণ্ডব। দফায় দফায় অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় বৃহস্পতিবার ৩ ইন্টার্নকে বউবাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাল্টা এদিনই বউবাজার থানায় ডেপুটেশন দেন জুনিয়র চিকিৎসকরা।

অশান্তির ঘটনায় বৃহস্পতিবার ৩ ইন্টার্নকে বউবাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বৃহস্পতিবার বউবাজার থানায় প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৩ ইন্টার্নকে। পুলিশ সূত্রে খবর, ১৭ নভেম্বর রাতে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে কী ঘটেছিল? ঘটনার নেপথ্যের আসল কারণ কী? ওই দিন রাতে কারা ছিলেন ক্যাম্পাস চত্বরে? গোটা বিষয় সম্পর্কে জানতে চেয়ে ৩ ইন্টার্নকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার্নরা দাবি করেন, “সেদিন রাতে এবিভিপির সদস্যরা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে”।

প্রসূনের পর এবার ঋতব্রত! কলকাতা প্রেস ক্লাবের পাশে পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা

১৮ নভেম্বর কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা, অধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও এবং প্রশাসনিক কর্তাদের হেনস্থা ও নিগ্রহের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তিন ইন্টার্নকে নোটিস পাঠিয়ে বউবাজার থানায় তলব করে পুলিশ। চিকিৎসক ও ছাত্র সংসদের পক্ষ থেকে মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অনুমতি চেয়ে আবেদন করে। তবে পুলিশ এই মিছিলে অনুমতি দেয়নি। বৃহস্পতিবার সকালে পুলিশের তরফে ইমেল করে উদ্যোক্তাদের বলা হয়, মিছিল করে থানা অভিযানের অর্থ, তদন্তপ্রক্রিয়া এবং আইনের কাজে বাধাদান করা। এই মিছিল আইনশৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে। একই সঙ্গে পুলিশের তরফে জানানো হয়, মিছিল বেরোলে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments