Homeবিনোদনঅস্কারের ভিজ্যুয়াল এফেক্টসের সেরা কুড়িতে রামায়ণ, লড়াইয়ে ডিউন, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্সও

অস্কারের ভিজ্যুয়াল এফেক্টসের সেরা কুড়িতে রামায়ণ, লড়াইয়ে ডিউন, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্সও

ওয়েব ডেস্ক: হলিউডের তাবড় তাবড় ব্লকবাস্টারের সঙ্গে এবার একই মঞ্চে ভারতের মহাকাব্য ‘রামায়ণ’। অস্কারের দৌড়ে বড়সড় অগ্রগতি নীতেশ তিওয়ারির পরিচালিত এই ছবির। ২০২৭ সালের ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত সেরা ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। ফলে ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র মতো আন্তর্জাতিক ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামল ভারতীয় সিনেমা।

বিনোদন জগতের আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-র প্রতিবেদন অনুযায়ী, অ্যাকাডেমির ভিজ্যুয়াল এফেক্টস শাখার ভোটে পরবর্তী পর্যায়ে এগিয়েছে ছবিটি। এই তালিকায় রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ‘প্রজেক্ট হেল মেরি’, ‘গডজিলা মাইনাস জিরো’ এবং ‘সুপারগার্ল’ -এর মতো ছবিও।

প্রায় ১৬০০ কোটি টাকা বাজেটে তৈরি ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। ছবির ভিজ্যুয়াল এফেক্টসের দায়িত্বে রয়েছে ডিএনইজি। এই সংস্থাই এর আগে ‘ডিউন’ এবং ‘ইন্টারস্টেলার’-এর মতো ছবির জন্য অস্কার জিতেছে।

আরও পড়ুন-

যোগীর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ধোঁয়াশা বাড়ালেন মৌর্য, ২০২৭-এর সিদ্ধান্ত বিধায়কদের হাতেই

তবে সেরা কুড়িতে জায়গা পাওয়া মানেই অস্কারের চূড়ান্ত মনোনয়ন নয়। আগামী ১৫ ডিসেম্বর ভিজ্যুয়াল এফেক্টস বিভাগের সেরা দশ ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। সেই তালিকা থেকে চূড়ান্ত মনোনয়ন নির্ধারিত হবে। ২১ জানুয়ারি প্রকাশিত হবে মনোনয়নের তালিকা। আগামী ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে অস্কারের মূল অনুষ্ঠান। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতির লড়াইয়ে তাই আপাতত বড় পরীক্ষার মুখে ‘রামায়ণ’।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments