HomeTop Newsমহিলা সংরক্ষণ না ডিলিমিটেশন, সংসদের স্বল্প অধিবেশন ঘিরে জল্পনা

মহিলা সংরক্ষণ না ডিলিমিটেশন, সংসদের স্বল্প অধিবেশন ঘিরে জল্পনা

৩০ নভেম্বর লোকসভা, রাজ্যসভা বসবে ২ ডিসেম্বর

ওয়েব ডেস্ক : ফের বসতে চলেছে সংসদের দুই কক্ষ। আগামী ৩০ নভেম্বর, সোমবার লোকসভার অধিবেশন বসার কথা। অন্যদিকে, ২ ডিসেম্বর, বুধবার থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রাজ্যসভায়। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে দুই কক্ষের অধ্যক্ষের কাছে প্রয়োজনীয় সরকারি কাজকর্ম সম্পন্ন করার জন্য অধিবেশন পুনরায় ডাকার অনুরোধ জানানো হয়েছে। সরকারি কাজের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে দুই কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে। তবে এই অধিবেশনে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্র।

এবারের অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে মূলত দুটি বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে—মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা এবং লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল মহিলা সংরক্ষণ আইন। এই আইনে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। অন্যদিকে, ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে লোকসভা কেন্দ্রগুলির সীমানা ও আসনসংখ্যা পুনর্বিন্যাসের বিষয়টিও আলোচনায় রয়েছে।

তবে আসন্ন অধিবেশনে ডিলিমিটেশন বিল বা মহিলা সংরক্ষণ সংক্রান্ত কোনও সংশোধনী বিল আনা হবে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। কিন্তু অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ বা প্রোরোগ করা হয়নি। ফলে নতুন করে পূর্ণাঙ্গ অধিবেশন ডাকার পরিবর্তে আগের অধিবেশনই পুনরায় চালু করার সুযোগ রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments