Homeরাজ্যমমতার জেলা সফর নিয়ে কটাক্ষ দিলীপের, নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ পঞ্চায়েত মন্ত্রীর

মমতার জেলা সফর নিয়ে কটাক্ষ দিলীপের, নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ পঞ্চায়েত মন্ত্রীর

' রাজ্য়ে বাল্য়বিবাহের বাড়ন্ত তৃণমূলের আমলে'

ওয়েব ডেস্কঃ জেলা সফর নিয়ে ফের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকোপার্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাওয়া তুলে উনি জল মাপার চেষ্টা করছেন। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দল ছাড়ার প্রবনতা ও নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলা সফরের প্রস্তুতি নিয়েছেন মমতা। এই প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী কটাক্ষ করে বলেন, আগেও জেলায় যাওয়া শুরু করেছিলেন। খালি চেয়ারের সামনে ভাষণ দিতে হয়েছে।

পাশাপাশি রাজ্যে বাল্যবিবাহের বাড়বাড়ন্ত তৃণমূলের প্রশয়েই হয়েছে বলে এদিন দাবি করেন দিলীপ ঘোষ। তীব্র ভৎর্সনা করে তিনি বলেন, তৃণমূল এগিয়ে বাংলা স্লোগান দিত। তা করতে করতে বাল্যবিবাহকেই এগিয়ে দিয়েছে। বাল্যবিবাহ রুখতে রাজ্য জুড়ে এবার বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে ১০০ দিনের প্রচার চালানো হবে। পাশাপাশি আগামী ২৭ নভেম্বর বাংলা জুড়ে সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেয কর্মসূচি পালিত হবে বলে সূত্রের খবর।

রাজ্যের হাসপাতালগুলিতে হকার মুক্ত পরিবেশ তৈরি করতে রাজ্য সরকার যে বদ্ধপরিকর ফের তা একবার পরিষ্কার করে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এদিন সাংবাদিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসপাতাল চত্বরে হকাররা দাপিয়ে বেড়াচ্ছে, এই পরিবেশের পরিবর্তন করতে হবে। নইলে চিকিৎসার পরিবেশ ফেরানো যাবে না।

ইতিমধ্যেই রাজ্যের হাসপাতাল চত্বরগুলিতে হকার ও বিক্রেতাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যভবন। হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষকে পরিষেবা দিতে রাজ্য সরকার যে কোনও রকম খামতি রাখবে না, তা আরও একবার পরিষ্কার করে দিলেন দিলীপ ঘোষ।

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments