ওয়েব ডেস্ক: জামিন পেলেন না ককরোচ জনতা পার্টির বা CJP-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সোমবার তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিল দিল্লির মন্দির মার্গের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত।
আপাতত তিহাড় জেলেই থাকতে হবে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। জামিনের আবেদন ঘিরে আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলেন দুই নেতার অনুগামীরা। কিন্তু সোমবারের নির্দেশে স্বস্তি মিলল না তাঁদের। আগামী দু’দিন পর ফের আদালতে এই মামলার অগ্রগতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
আপাতত বিচারবিভাগীয় হেফাজতেই থাকবেন সৌরভ ও আশুতোষ। তাঁদের জামিনের আবেদন নিয়ে; পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।




