নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৯ অক্টোবর)। কেমন কাটবে মেষ থেকে মীন রাশির দিন।
মেষ- কর্মক্ষেত্র উদ্বেগের মধ্যে দিয়ে কাটবে। শারীরিক আমেজ নষ্ট হতে পারে। আর্থিক ব্যাপারে দুর্ভাবনা বজায় থাকবে। কোনও যোগাযোগে আশাহত হতে পারেন।
বৃষ- মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব থাকতে পারে।কর্মক্ষেত্র আগের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সঙ্গে বাদানুবাদ হতে পারে।
মিথুন- আর্থিক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে হলেও মানসিক অস্থিরতা থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় আংশিক আশাপ্রদ।
কর্কট- প্রবল ব্যয় বৃদ্ধি। মানসিক উদ্বেগ ও ভালো কোন সুযোগ হাতছাড়া হতে পারে। কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন।
সিংহ- দেহ ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগ ও সামান্য আর্থিক উন্নতির পক্ষে অনুকূল। অযাচিত কিছু অর্থ লাভ। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি।
কন্যা- শরীর ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে যোগাযোগ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে। কোথাও বেড়াতে যাবেন।
তুলা- দিনটার অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রচেষ্টা আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কোনও অভিযোগ মানসিক শান্তি নষ্ট করবে।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। আবার কোনও সুযোগ নষ্ট হবে। আর্থিক উন্নতির চেয়ে ব্যয় বাড়বে। আত্মীয়ের সাথে মনোমালিন্য।
ধনু- ব্যয় যোগও প্রবল। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূল। কোনও শুভ কর্মানুষ্ঠানে যোগদান। কর্মক্ষেত্র চলনসই।
মকর- মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। অপ্রত্যাশিত যোগাযোগে কিছু অর্থ হাতে আসবে। ব্যয় বাড়বে। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। কোনও সুসংবাদ পাবেন।
কুম্ভ- কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। কিছু উটকো পয়সা হাতে আসবে। আর্থিক দুর্ভাবনা কমবে। নিন্দা প্রচার হতে পারে। মনোমালিন্যের সৃষ্টি হবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে।
মীন- শারীরিক ও মানসিক চাপ কিছুটা কমলেও খরচ বাড়বে। আর্থিকক্ষেত্র একপ্রকার চলনসই। প্রিয়জন ভাবনা দেখা দেবে। কথাবার্তায় সংযত না হলে অযথা ঝগড়া কিংবা বচসায় লিপ্ত হতে হবে।




